ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তরুণ ভোটারদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আগামীকালের দিনটি তরুণদের—রক্তের বিনিময়ে অর্জিত এই সুযোগকে সাহস ও দৃঢ়তার সঙ্গে কাজে লাগাতে হবে।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির তরুণদের উদ্দেশে লেখেন, কোনো ভয় বা চাপের কাছে নত না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। তিনি বলেন, তরুণদের ভোট কেউ কেড়ে নিতে পারবে না—এটি তাদের নাগরিক অধিকার।
পোস্টে ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, আগামীকাল তরুণরা ইতিহাস গড়তে যাচ্ছে। সারাদিনের স্মরণীয় মুহূর্তগুলো ছবি ও ভিডিওর মাধ্যমে ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি, যাতে বিশ্ব জানতে পারে বাংলাদেশের ভোট উৎসবের কথা।
তবে ভোটকেন্দ্রের নিয়ম মেনে চলার ওপরও গুরুত্ব দেন জামায়াত আমির। তিনি বলেন, মোবাইল ফোন ব্যবহারের অধিকার থাকলেও ভোটকেন্দ্রের গোপন কক্ষে (ভোটিং বুথ) ছবি তোলা থেকে সবাইকে বিরত থাকতে হবে।
নির্বাচনের আগের রাতে দেওয়া এই পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে বহু নেটিজেন তরুণ ভোটারদের গুরুত্ব তুলে ধরে ইতিবাচক প্রতিক্রিয়া জানান। কেউ কেউ উল্লেখ করেন, প্রায় চার কোটি নতুন তরুণ ভোটার এবারের নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারে, আবার অনেকে তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব বলে মন্তব্য করেন।
এম







































