• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীতে বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় ঐক্য


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২, ২০২৬, ০৪:১৬ পিএম
রাজধানীতে বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় ঐক্য

ঢাকা: জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে আগামী ৪ এপ্রিল রাজধানীতে বিক্ষোভ-সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (২ এপ্রিল) গুলশানে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার শুধুমাত্র সংবিধানের সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে৷ আমাদের আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজপথের আন্দোলন ছাড়া আমাদের আর কোনও বিকল্প নেই৷

তিনি আরও বলেন, শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল। আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এসআই

Wordbridge School
Link copied!