• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হামলার পর শাহবাগে মুখোমুখি রাকিব-সাদিক কায়েমরা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৩, ২০২৬, ০৯:৩৮ পিএম
হামলার পর শাহবাগে মুখোমুখি রাকিব-সাদিক কায়েমরা

ছবি: সংগৃহীত

ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ারকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সাংবাদিক ও ডাকসু নেতাসহ কয়েকজনকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার পর এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রাত নয়টার পর ঘটনাস্থলে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন এবং পরিস্থিতি উত্তপ্ত ছিল।

এসএইচ 


 

Link copied!