• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর অজ্ঞান অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা


নিজস্ব প্রতিবেদক জুন ১৩, ২০২৬, ০৭:৩৯ এএম
নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর অজ্ঞান অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান আহমেদ প্রধান কুমিল্লার একটি খেলার মাঠ থেকে উদ্ধার হয়েছেন। অজ্ঞান অবস্থায় উদ্ধারের পর তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ এই তথ্য নিশ্চিত করেছেন। 

বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার ওসি এম এ বারী বলেন, ছাত্রশিবির নেতা জিসান আহমেদ প্রধানকে লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

তবে স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, ঘটনার পেছনে ব্যক্তিগত বা পারিবারিক কোনো বিষয় জড়িত থাকতে পারে। জিসানকে উদ্ধারের পর এক নারী দাউদকান্দি থানায় গিয়ে পুলিশকে কিছু তথ্য দিয়েছেন বলে জানা গেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

এর আগে বৃহস্পতিবার রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় শেষে বের হওয়ার পর জিসান আহমেদ প্রধান নিখোঁজ হন। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। কোনো সন্ধান না পেয়ে শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা পুনরায় থানায় যান। দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল ৯টার দিকে তারা পুলিশের সঙ্গে সাক্ষাৎ করেন।

দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর যুববিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ বলেন, নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর জিসানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি সুস্থ হওয়ার পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।

এম

Link copied!