• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কুয়েতে বাংলাদেশি নারীর হাতে পুরুষ নির্যাতনের ভিডিও ভাইরাল


নিউজ ডেস্ক অক্টোবর ৩০, ২০২৪, ০২:৫৭ পিএম
কুয়েতে বাংলাদেশি নারীর হাতে পুরুষ নির্যাতনের ভিডিও ভাইরাল

ছবি : প্রতীকী

ঢাকা: এক পুরুষকে লাঞ্ছিত ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কুয়েতে। যেখনে দেখা যায় একজন নারী পুরুষকে রুমে হাত বেঁধে লাঞ্ছিত ও নির্যাতন করছে। 

ভিডিওটি ছড়িয়ে পড়লে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ ওই বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করে।

ভিডিওতে ‘রানি মেহু কিং খান, বল কে আমি, কিং খান’ ওই নারীকে বলতে শোনা যায়।

দেশটির জনসংযোগ ও নিরাপত্তা মিডিয়া বিভাগ জানায়, সন্দেহভাজন ব্যক্তিকে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় সমস্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কুয়েতি কর্তৃপক্ষ।

আইএ

প্রবাসে বাংলা বিভাগের আরো খবর

Link copied!