• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৬, ২০২৬, ১০:৩১ এএম
রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মাত্র ৪০ মিনিটের ব্যবধানে দুইটি স্থানে বিস্ফোরণ হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে পৃথক সময়ে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, রাত ৯টা ৩০ মিনিটের দিকে সোনারগাঁও হোটেলের এক নম্বর গেটের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তে কাজ করছে পুলিশ। একই সঙ্গে ঘটনার তদন্ত চলছে।

এর কিছুক্ষণ পর রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজারবাগ পুলিশ লাইনসের ৩ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পল্টন থানার ডিউটি অফিসার এএসআই সমহার বরুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা ওই বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এসআই

Link copied!