• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৫, ২০২৬, ০৭:০৯ পিএম
রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ফাইল ছবি

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আল মাহমুদ তারেককে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর মডেল থানাধীন লাভ রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে আকতার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে লাভ রোড এলাকায় অভিযান চালিয়ে আল মাহমুদ তারেককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার করা তারেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এসএইচ 

Link copied!