• ঢাকা
  • সোমবার, ১১ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভালোবাসা দিবসে স্ত্রীকে নিয়ে সাকিবের আবেগঘন স্ট্যাটাস


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৪, ২০২০, ০৯:০৬ এএম
ভালোবাসা দিবসে স্ত্রীকে নিয়ে সাকিবের আবেগঘন স্ট্যাটাস

ঢাকা: সাকিব আল হাসানের কঠিন সময়ে তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল পরিবারের সদস্যরাই। এমনকি আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা প্রাপ্তির দিনেও মানসিকভাবে শক্ত থাকার জন্য অনুপ্রেরণামূলক স্ট্যাটাস দিয়েছিলেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির। আর একমাত্র কন্যা আলায়না হাসান অব্রির জন্য সাকিব-শিশিরের ভালোবাসার নিদর্শন মেলে প্রায়ই।

আর এবার নিজের পরিবারের প্রতি ভালোবাসার কথা জানান দিতে বিশেষ দিন বেছে নিলেন সাকিব। আজ (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে পরিবারের প্রতি নিজের ভালোবাসা জানিয়ে আবেগঘন এক পোস্ট দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। যেখানে নিজেকে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ হিসেবে দাবি করেছেন তিনি।

স্ত্রী ও কন্যার সঙ্গে তোলা একটি ছবি আপলোড করে সাকিব লিখেছেন, ‘পরিবারের ভালোবাসার বাঁধনে ঘিরে থাকা মানুষটাই হয় সুখী। সে হিসেবে আমি একজন সত্যিকারের সুখী মানুষ। জীবনসঙ্গিনী হিসেবে চমৎকার একজন মানুষকে আমি পেয়েছি, যে সকল সংগ্রাম আর যুদ্ধে আমার পাশে এসে দাঁড়ায়। আমাদের একমাত্র কন্যার মুখের হাসিটাই যেন আমাদের পৃথিবী।’

তিনি আরও লিখেছেন, ‘ক্রীড়াবিদদের জীবনটা কেটে যায় মাঠের ভেতরেই। পরিবারকে ঠিকঠাক সময় দেয়া না হলেও আমার প্রিয়জনেরা কখনই সে অভিযোগ করেনি। বরং সব ধরনের সমর্থন আমি পেয়েছি তাদের কাছ থেকে। এই পৃথিবীর চেয়েও আমি বেশি ভালোবাসি তোমাদের। আমার পরিবারকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’

সোনালীনিউজ/এইচএন

Link copied!