• ঢাকা
  • সোমবার, ১১ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২ হাজার ৮৭০


আন্তর্জাতিক ডেস্ক মে ১১, ২০২৬, ০৮:০২ পিএম
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২ হাজার ৮৭০

ছবি : সংগৃহীত

ঢাকা: লেবাননে ইসরায়েলি হামলায় ২ হাজার ৮৭০ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে পুনরায় সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ২ হাজার ৮৬৯ জন নিহত হয়েছেন।

এ ছাড়া এসব হামলায় আরও ৮ হাজার ৭৩০ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়টি।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, দেশটির মোট জনসংখ্যা প্রায় ৫৮ লাখ হলেও এখন এর অর্ধেকেরও বেশি মানুষ বেঁচে থাকার জন্য মানবিক সাহায্যের ওপর নির্ভর করছে।

এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে গত ১৭ এপ্রিল একটি যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। তবে এখনো পরিস্থিতির উন্নতি ঘটেনি। 

এসআই
  

Link copied!