• ঢাকা
  • সোমবার, ১১ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফাহিম-নাওয়াজের শেষের ঝড়ে লড়াকু স্কোর খুলনার 


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৩:২২ পিএম
ফাহিম-নাওয়াজের শেষের ঝড়ে লড়াকু স্কোর খুলনার 

ঢাকা: আসরের বেশিরভাগ ম্যাচেই ব্যাটিংয়ে এভিন লুইসের ব্যাটে শক্ত ভিত পেয়েছে খুলনা টাইগার্স। এই ক্যারিবিয়ান ওপেনারের অনুপস্থিতি আজ ভুগিয়েছে টাইগার্সদের। 

টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে অবশ্য দুর্দান্ত ব্যাটিং করেছেন মোহাম্মদ নাওয়াজ ও ফাহিম আশরাফ। এই দুই পাকিস্তানির ঝড়ো ব্যাটিংয়ে লড়াই করার পুঁজি পেয়েছে খুলনা।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করেছে খুলনা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩৮ রান করেছেন নাওয়াজ। ২৩ বলে এই ঝড়ো ইনিংসটি খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। আর শেষ দিকে ১৩ বলে ৩২ রানের টর্নেডো ইনিংস খেলেন ফাহিম আশরাফ।  

এআর

Link copied!