ঢাকা: গলে বাংলাদেশের প্রথম ইনিংসে ২৭৯ বলে ১৪৮ রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসেও আজ সেঞ্চুরি তুলে নিলেন। টেস্টে অধিনায়ক হিসেবে ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করা ১৬ তম ক্রিকেটার শান্ত।
আর বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এমন কীর্তি গড়লেন লর্ড খ্যাত শান্ত। এর আগে ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি (১৪৬ ও ১২৪) হাঁকিয়েছিলেন শান্ত।
এবার গলে শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন শান্ত। চলতি টেস্টের প্রথম ইনিংসে ১৪৮ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটার। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি ছুঁয়ে এখন পর্যন্ত অপরাজিত।
উপমহাদেশের হিসেব ধরলে মাত্র ৫ জন অধিনায়কের দুই ইনিংসে সেঞ্চুরি আছে। তারা হলেন-ধনঞ্জয়া ডি সিলভা, সুনিল গাভাস্কার, ইনজামাম উল হক, বিরাট কোহলি এবং মিসবাহ উল হক। শান্ত এবার বসলেন এই মহারথীদের পাশে।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি শান্তর আগে আছে কেবল একজনের। তিনিই ছিলেন প্রথম, মুমিনুল হক। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৬ এবং ১০৫ রানের দুটি ইনিংস খেলেছিলেন মুমিনুল।
এআর










-6a332073a4383-20260617233135.jpg)
-6a32f19d55b2f-20260617232139.jpg)



























