আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে মিশর। প্রত্যাশামতো দলের নেতৃত্বে থাকছেন তারকা ফুটবলার মোহামেদ সালাহ। তবে এবারের স্কোয়াডে সবচেয়ে আলোচিত সংযোজন তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকরিম, যিনি প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন।
কোচ হোসাম হাসানের ঘোষিত দলে জায়গা হয়নি মোস্তফা মোহামেদের। সাম্প্রতিক সময়ে ক্লাব পর্যায়ে ধারাবাহিকভাবে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় তাকে এই বিশ্বকাপ পরিকল্পনার বাইরে রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে মিশরের আক্রমণভাগে সালাহর সঙ্গে থাকবেন ওমর মারমুশ, যিনি ক্লাব ফুটবলে ভালো ছন্দে রয়েছেন। তবে ঘোষিত ২৭ সদস্যের তালিকা থেকে শেষ পর্যন্ত একজন খেলোয়াড় বাদ পড়বেন এবং পরে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে মিশর ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর মূল আসরে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে বেলজিয়াম। এছাড়া গ্রুপপর্বে নিউজিল্যান্ড ও ইরানের বিপক্ষেও ম্যাচ আছে তাদের।
মিশরের বিশ্বকাপ স্কোয়াড (চূড়ান্ত ঘোষণায় একজন বাদ পড়বেন)
গোলরক্ষক: মোহামেদ এল শেনাওয়ি, মোস্তফা শোবেইর, এল মাহদি সোলিমান, মোহামেদ আলা।
ডিফেন্ডার: মোহামেদ হানি, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাগুইদ, মোহামেদ আবদেলমোনেম, আহমেদ ফাতৌহ, করিম হাফেজ।
মিডফিল্ডার: মারওয়ান আতেয়া, মোহানাদ লাশিন, নাবিল এমাদ, মাহমুদ সাবের, আহমেদ জিজো, এমাম আশুর, মোস্তফা জিকো, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল, হাইসেম হাসান।
ফরোয়ার্ড: ওমর মারমুশ, মোহামেদ সালাহ, আকতাই আবদাল্লাহ, হামজা আবদেলকরিম।
এম







































