• ঢাকা
  • শনিবার, ০২ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বৃষ্টি থাকবে আগামী ৩ দিন


নিজস্ব প্রতিবেদক জুন ২০, ২০১৯, ০১:৩৯ পিএম
বৃষ্টি থাকবে আগামী ৩ দিন

ঢাকা : ঢাকাসহ দেশের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে তাপমাত্রাও কমেছে উতপ্ত রাজধানীর। বৃষ্টিতে তাপমাত্রাও কমে স্বস্তি এসেছে। বৃষ্টিতে তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১১টার দিক থেকে ঢাকায় বৃষ্টি শুরু হয়। সাথে দেশের বিভিন্ন অংশেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টিতে তাপমাত্রাও কমে স্বস্তি এসেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ অতিক্রম করে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে।

মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা বিস্তার লাভের কারণে বাংলাদেশে আষাঢ়-শ্রাবণে প্রচুর বৃষ্টিপাত হয় বলে জানান আবহাওয়াবিদরা।

আবহাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এক রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়, বৃষ্টি/বজ্রবৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের অবশিষ্টাংশের ওপর নির্ভার লাভ করতে পারে।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!