ছবি: প্রতিনিধি
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শরীফ ওসমান বিন হাদী হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর মেজ ছেলে ও জামায়াত মনোনীত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী।
তিনি বলেন, ওসমান হাদী রিকশায় করে যাওয়ার সময় দুজন ব্যক্তি তাঁকে গুলি করে পালিয়ে যায়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন হাদীকে শহীদ হিসেবে কবুল করেন। একই সঙ্গে সরকারের কাছে এই হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার করে অনতিবিলম্বে বিচারের দাবি জানাই।
মঙ্গলবার ২০ জানুয়ারি সন্ধ্যায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী এলাকায় জামায়াতের স্থানীয় কার্যালয় উদ্বোধন ও শহীদ ওসমান বিন হাদীর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহাগদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ।
এসএইচ







































