• ঢাকা
  • রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টংগিবাড়ীতে মোহাম্মদ ইউনুছ কল্যাণ ট্রাস্টের মেধা বৃত্তি প্রদান


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০২৬, ০২:৩৭ পিএম
টংগিবাড়ীতে মোহাম্মদ ইউনুছ কল্যাণ ট্রাস্টের মেধা বৃত্তি প্রদান

ছবি: সোনালীনিউজ

মোহাম্মদ ইউনুছ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধা বৃত্তি ২০২৫ (পঞ্চম শ্রেণি)–এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিক্রমপুর-মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে আনুষ্ঠানিকভাবে বৃত্তির ক্যারেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মো. আবু বকর সিদ্দিক মোল্লা। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আরও উৎসাহিত করে এবং একটি আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিক্রমপুর-সুধীগঞ্জ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহিয়াত হোসেন। তিনি বলেন, শিক্ষায় বিনিয়োগই সবচেয়ে টেকসই উন্নয়ন। এই ধরনের বৃত্তি কার্যক্রম পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার পথ দেখায়।

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন বিক্রমপুর-মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি ও ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুছ। সভাপতির বক্তব্যে তিনি জানান, ভবিষ্যতেও এই বৃত্তি কার্যক্রম আরও বিস্তৃত করা হবে, যাতে আরও বেশি সংখ্যক মেধাবী শিক্ষার্থী উপকৃত হতে পারে।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই বৃত্তি কর্মসূচি শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সমাজে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!