• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩, আহত ১৫


লক্ষ্মীপুর প্রতিনিধি নভেম্বর ৯, ২০২৬, ০২:৫৮ পিএম
লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩, আহত ১৫

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী একটি বাস উল্টে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চাঁদপুরের বাসিন্দা ছিদ্দিকুর রহমানের স্ত্রী মানছুরা বেগম, চন্দ্রগঞ্জের বাবুল ও রামগতির আশিক। নিহত দুই পুরুষের পূর্ণ পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদেল আকবর তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আব্দুর রহমান জানান, তাঁরা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। পথে বাসটির চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা তাঁকে গতি কমানোর অনুরোধ করলেও তিনি তা শোনেননি। একপর্যায়ে চরচামিতা এলাকায় বাসটি উল্টে যায়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. অরূপ পাল বলেন, দুর্ঘটনার পর তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত অবস্থায় অন্তত ১৫ জন হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের বাসটি দুর্ঘটনার পর সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এসএইচ 

Link copied!