ছবি : প্রতিনিধি
পিরোজপুর: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, ঐতিহাসিক জুলাই গনবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আবার তার স্বাধীনতায় ফিরে আসতে সক্ষম হয়েছে। সেই জুলাই বিপ্লবের প্রধান কোন নেতা ছিল না। বাংলার আপামর জনসাধারণ এদেশের পরিবর্তনগামী বিপ্লবী জনতা ঐক্যবদ্ধ জুলাই বিপ্লবে ফ্যাসিবাদ তাসের ঘরের মতো লুটিয়ে পড়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জায়ামাতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, আজ আমরা ইতিহাসের এই ঐতিহাসিক মুহূর্তে যে ঐক্য গড়েছি, আমাদের সেই ঐক্যের অন্যতম প্রধান বুনিয়াদ হল বাংলাদেশকে ভালোবাসা। আমাদের বুনিয়াদ হল বাংলাদেশ থেকে দুর্বৃত্তপানা এবং গুন্ডামির রাজনীতি বন্ধ করা।
তিনি বলেন, বাংলাদেশ এই গুন্ডামি, দুর্বৃত্তপানা, চাঁদাবাজি, লুটপাটের রাজনীতির কারণে স্বাধীনতার ৫৪ বছর পরেও বাংলাদেশ এখনো পর্যন্ত তার নিজস্ব টার্গেট পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়নি। বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে প্রায় দের সহস্র মায়ের কোল খালি করে যে বিপ্লব এনে দিয়েছে সেই বিপ্লবকে আজ ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র ডানা বাধতে শুরু করে দিয়েছে। পরাজিত সকল শক্তি জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নেয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে।
মামুনুল হক আরো বলেন, আমি স্তম্ভিত হয়ে যাই এ কথা চিন্তা করে, যখন আমরা কিছু মানুষকে দেখি প্রকাশ্যে জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান গ্রহণ করার সৎ সাহস নেই। প্রকাশ্যে গণভোটের পক্ষে ক্যাম্পেইন করে অথচ আবার তলে তলে, কানে কানে গণভোটে না ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন তৈরি করা হয়। আমরা জাতীয় রাজনীতিতে মুনাফিকি দেখতে চাই না। যদি কেউ গণভোটে না এর পক্ষে ক্যাম্পেইন করতে চায় অন্তত এতোটুকু সৎ মোনাফেক হন যে প্রকাশ্যেই ন্যায়ের পক্ষে কথা বলে। আমরা দেখতে চাই প্রকাশ্যে কারা জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছে। কারা প্রতিবাদকে বাংলার মাটিতে আবারও ফিরিয়ে আনতে চায়। সারা বাংলাদেশকে আবারো আধিপত্যবাদী শক্তির কাছে বর্গা দিতে চায়। আমরা দেখতে চাই, প্রয়োজনে আবার জুলাই হবে, আবার বিপ্লব হবে, আবার আমরা রাজপথে স্লোগান তুলবো ইনকিলাব ইনকিলাব।
নির্বাচনী জনসভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর জেলা আমীর তোফাজ্জল হোসেন ফরিদ, পিরোজপুর-৩ আসনের জামায়াত জোটের এনসিপি প্রার্থী ড. শামীম হামিদী।
পিএস







































