• ঢাকা
  • রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সোমবার খুলনা যাচ্ছেন তারেক রহমান


খুলনা প্রতিনিধি ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:৫৩ এএম
সোমবার খুলনা যাচ্ছেন তারেক রহমান

ফাইল ছবি

খুলনা: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ সফরে আসছেন। সফরকালে তিনি খুলনা ও যশোরে পৃথক দুটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন।

নির্বাচনী জনসভায় যোগ দিতে ২২ বছর পর খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল সোমবার সকাল ১০টায় নগরীর খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন।

বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছেন, ২০০৪ সালে তারেক রহমান সর্বশেষ খুলনা সফর করেন। সেই সময় তিনি বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ; বিশেষ করে শিল্পাঞ্চলে বিএনপিপ্রধানের আগমন আগামী দিনে খুলনার শিল্পাঞ্চলের নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। 

আমরা মিল-কারখানা চালু চাই, কাজ চাই। মিল থাকলে কাজ হবে, কাজ করে বাঁচতে পারব।’ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের খুলনার কর্মসূচিতে উচ্ছ্বাস প্রকাশ করে এভাবেই কথাগুলো বলছিলেন একসময়ের পাটকল শ্রমিক হাফিজুর রহমান।

মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, ‘তারেক রহমানের খুলনা আগমন শুধু একটি নির্বাচনী কর্মসূচি নয়, এটি আমাদের জন্য একটি রাজনৈতিক বার্তা, আত্মবিশ্বাস ও মনোবল ফিরে পাওয়ার উপলক্ষ।

এসআই

Wordbridge School
Link copied!