• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজবাড়ীতে এক ইলিশ বিক্রি আট হাজার টাকায়


রাজশাহী প্রতিনিধি মে ২৬, ২০২৬, ০৫:০৭ পিএম
রাজবাড়ীতে এক ইলিশ বিক্রি আট হাজার টাকায়

ছবি : প্রতিনিধি

রাজবাড়ী: রাজবাড়ী দৌলতদিয়ায় পদ্মার এক কেজি  ৬‘শ গ্রাম ওজনের এক ইলিশ মাছ বিক্রি হয়েছে আট হাজার টাকায়। 

মঙ্গলবার (২৬ মে) ভোরে রাজবাড়ী দৌলতদিয়া পদ্মা নদীর মোহনায় জেলে আতিকুলের জালে ধরা পড়ে মাছটি। 

পরে স্থানীয় বাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে আতিকুল। এ সময় উন্মুক্ত নিলামের মাধ্যমে  ৪ হাজার ৮’শ টাকা কেজি দরে মাছটা কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ি মো. শাহজাহান শেখ।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন,  আতিকুল জেলের জালে মাছটি ধরা পড়ে। আমি ৪ হাজার ৮’শ টাকা কেজি দরে কিনে নেই। পরে ৮ হাজার টাকায় এক লন্ডন প্রবাসির কাছে মাছটি বিক্রি।

পিএস

Link copied!