• ঢাকা
  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জল জোছনায় নেই আগের মতো ভ্রমণ পিপাসুদের ভিড়


ঝালকাঠি প্রতিনিধি ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৫:০০ পিএম
জল জোছনায় নেই আগের মতো ভ্রমণ পিপাসুদের ভিড়

ফাইল ছবি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিষখালী নদীর তীরে ভ্রমণ পিপাসুদের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত ‘জল জোছনা’ নামের যাত্রী ছাউনিতে এখন আর আগের মতো মানুষের ভিড় দেখা যাচ্ছে না। এক সময় যেখানে বসার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো, সেখানে এখন প্রায়ই ফাঁকা পড়ে থাকছে যাত্রী ছাউনিটটি।

উপজেলার লঞ্চঘাট এলাকার চটপটির দোকানদার রিপন মিয়া জানান,  “আগে প্রতিদিনই ভালো বেচাকেনা হতো। কিন্তু বর্তমানে মানুষ কম থাকায় তাঁর দোকানসহ আরও কয়েকটি দোকান বন্ধ হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “গরমের সিজন না হলে মানুষের আনাগোনা বাড়বে না। তাই আপাতত দোকান খুলে রাখা সম্ভব হচ্ছে না। তবে গ্রীষ্মকালে ও ঈদুল ফিতর, ঈদুল আজহার সময় এই লোকসান পুষিয়ে নেওয়া যাবে বলে আশা করছি।”

গ্রীষ্ম মৌসুমে কাঁঠালিয়া লঞ্চঘাট সংলগ্ন ‘জল জোছনা’ যাত্রী ছাউনিতে ছিল ব্যাপক মানুষের আনাগোনা। ভ্রমণকারীদের ভিড়ে বসার জায়গা পাওয়াই ছিল কষ্টকর। তবে বর্তমানে শীত মৌসুম চলায় সেখানে আর আগের মতো পর্যটক কিংবা যাত্রীদের উপস্থিতি নেই। এখন কাউকেই বসার জন্য সিরিয়াল নিতে বা অপেক্ষা করতে হয় না।

এদিকে যাত্রী ছাউনিতে মানুষের আনাগোনা কমে যাওয়ায় প্রভাব পড়েছে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে। 

এসবিআর

Wordbridge School
Link copied!