ছবি: প্রতিনিধি
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বিএনপির যে নেতাকর্মীরা নব্য আওয়ামী ফত্ম্যাসিবাদে রূপান্তরিত হচ্ছে, তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে দলের চেয়ারম্যান তারেক রহমান–এর জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। তিনি সতর্ক করে বলেছেন, চর দখলের নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন, তারা ২৪ সালের অভ্যুত্থান ভুলে যাবেন না।
রোববার সকালে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে বরিশাল–৩ আসনে নির্বাচনে অনিয়ম, বিশৃঙ্খলা ও হয়রানির বিষয়ে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন ফুয়াদ। তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠুতা নিশ্চিত করতে প্রশাসনের দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি এবং তারা লেবেল প্লেইং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছেন।
ফুয়াদ আরও বলেন, ৫৫ বছর পরও রামদা বা চাপাতির পছন্দের মানুষের কাছে ভোট চাইতে না পারাটা লজ্জার বিষয়। জাতীয় চরিত্রের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত এই অবস্থা পরিবর্তন করা যাবে না।
সবশেষে তিনি বিএনপি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, যদি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন, তাহলে দলের ৩১ দফা কাগজে নয়, বাস্তবে দেখতে চাওয়া জনগণ তাদের ক্ষমতা দীর্ঘদিন ধরে রাখতে দেবে না।
এসএইচ






































