• ঢাকা
  • শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রংপুরে ৫ মণ নকল ঘি উদ্ধার, একজন গ্রেপ্তার


রংপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৫:৫২ পিএম
রংপুরে ৫ মণ নকল ঘি উদ্ধার, একজন গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

রংপুর: রংপুরে নকল ঘি তৈরীর কারাখানায় অভিযান চালিয়ে ৫ মণ নকল ঘি উদ্ধারসহ উৎপাদক মাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

সনাতন চক্রবর্তী বলেন, ছয় মাস আগে দামোদরপুর প্রেসিডেন্টের মোড় এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে দুগ্ধজাত দ্রব্য ছাড়াই শুধুমাত্র ডালডা, পামওয়েল ও কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে সিটি ঘি নামে নকল ঘি তৈরী করে আসছেন মাইদুল।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে পুলিশ ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ঘিসহ খালি কৌটা, সিল করার মেশিনসহ মাইদুলকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, নকল ঘি উৎপাদন ও বাজারজাত করার সাথে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পিএস

Wordbridge School
Link copied!