• ঢাকা
  • শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভূমির দুর্নীতি কমাতে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ হবে: ভূমিমন্ত্রী


রাজশাহী প্রতিনিধি ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০১:১৩ পিএম
ভূমির দুর্নীতি কমাতে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ হবে: ভূমিমন্ত্রী

ছবি : প্রতিনিধি

রাজশাহী: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি কমাতে এবং স্বচ্ছতার সাথে সেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশজুড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ স্থাপন করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান।
 
ভূমিমন্ত্রী বলেন, ‘ভূমি মন্ত্রণালয় খুবই জটিল। দেশের মানুষের এই মন্ত্রণালয় নিয়ে ধারণা খুবই কম।’
 
তিনি আরও বলেন, ‘জনগণের ভোগান্তি কমিয়ে ভূমি ব্যবস্থাকে আধুনিক করতে একটা টিমওয়ার্কের মাধ্যমে কাজ করছে সরকার। আমাদের লক্ষ্য ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে জমির মালিকদের হয়রানি কমানো।’

পিএস

Wordbridge School
Link copied!