• ঢাকা
  • শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কোচিং সেন্টারে ছাত্রীকে শ্লীলতাহানি, শিক্ষককে গণধোলাই


রাজশাহী প্রতিনিধি ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৩:২০ পিএম
কোচিং সেন্টারে ছাত্রীকে শ্লীলতাহানি, শিক্ষককে গণধোলাই

ছবি : প্রতিনিধি

রাজশাহী: রাজশাহী নগরীতে একাদশ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক কোচিং সেন্টার পরিচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তকে গণধোলাই দিয়ে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আহাদুজ্জামান নাজিম ওই এলাকার একটি কোচিং সেন্টারের পরিচালক। তিনি রাজশাহীর একটি ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিকেলে কোচিং সেন্টারে পড়ানোর সময় একাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। এ সময় ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত সেখানে ছুটে যান। পরে তারা অভিযুক্তকে আটক করে মারধর করে কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করেন।

পিএস

Wordbridge School
Link copied!