• ঢাকা
  • শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নীলফামারী ছাত্রশিবিরের সভাপতি রেজাউল, সেক্রেটারি আতিক


নীলফামারী প্রতিনিধি   ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৩:০২ পিএম
নীলফামারী ছাত্রশিবিরের সভাপতি রেজাউল, সেক্রেটারি আতিক

ছবি : প্রতিনিধি

নীলফামারী: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আতিকুজ্জামান আতিক।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জলঢাকা আইডিয়াল কলেজ মিলনায়তনে আয়োজিত সাথী সমাবেশে ২০২৬ সেশনের এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সেক্রেটারি মনোনীত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন মিলন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, ছাত্রশিবিরের রংপুর মহানগরী শাখার সভাপতি আনিছুর রহমান, জলঢাকা উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান ও নায়েবে আমীর মো. কামারুজ্জামান।

পিএস
 

Wordbridge School
Link copied!