• ঢাকা
  • শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আবারও ভূমিকম্পে কাঁপল দেশ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০১:৫৭ পিএম
আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

ফাইল ছবি

ঢাকা: আবারও ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১ টাক ৫৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫।

দুপুরে হঠাৎ কেঁপে ওঠে রাজধানীসহ আশপাশের এলাকা। কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন নগরবাসী। অনেকেই দ্রুত বাসা-বাড়ি ও অফিস থেকে নিচে নেমে আসেন।

প্রাথমিকভাবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প অনুভূতের তথ্য ছড়িয়ে পড়ে। অনেকে জানান, ভবন দুলে ওঠায় তারা আতঙ্কিত হয়ে পড়েন।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম ও মেঘালয় সীমান্ত এলাকায়। ভূপৃষ্ঠ থেকে কম্পনটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, যার ফলে এর তীব্রতা বেশ অনুভূত হয়েছে।

তবে আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা এবং রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৪।

এর আগে গত বুধবার রাতে ৫.১ মাত্রার এবং গতকাল বৃহস্পতিবার দুপুরে ৪.৬ মাত্রার দুটি পৃথক ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশ। ১৩ ঘণ্টার ব্যবধানে পর পর দুটি কম্পনের পর আজ জুমার পরপরই আবারও বড় মাত্রার এই ভূমিকম্পে জনমনে বড় ধরনের দুর্যোগের আতঙ্ক তৈরি হয়েছে।

জুমার নামাজের পর হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ২৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ঢাকা ছাড়াও সিলেট, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে এই কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!