• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় স্বর্ণের দামে বড় উত্থান


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৪, ২০২৬, ০৬:৩৮ পিএম
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় স্বর্ণের দামে বড় উত্থান

ফাইল ছবি

ঢাকা: মার্কিন ডলার কিছুটা স্থির হওয়া এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ঝুঁকেছেন। এর ফলে বুধবার স্বর্ণের দাম ২% বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন স্পট মার্কেটে স্বর্ণের দাম ২.২% বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৯৮.৫৮ ডলারে পৌঁছায়। যা মঙ্গলবার ৪%-এর বেশি কমেছিল।

এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার ১.৭% বেড়ে ৫ হাজার ২১১.২০ ডলার হয়েছে।

স্বর্ণের সাথে সাথে স্পট মার্কেটে সিলভার ৫.৩% বেড়ে প্রতি আউন্স ৮৬.৩৯ হয়েছে।

মার্কিন বাহিনী ইরানের ওপর দিন-রাত হামলা অব্যাহত রেখেছে এবং ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে “বিস্তৃত আকারের” হামলা চালিয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিস্তৃত হলে তেলের দামের ধাক্কা লাগতে পারে—এমন আশঙ্কায় এবং এতে মুদ্রাস্ফীতি বাড়তে ও সুদের হার কমানোর পরিকল্পনা বিলম্বিত হতে পারে। এই উদ্বেগে এশিয়ার শেয়ারবাজারে বড় পতন হয়েছে। বিনিয়োগকারীরা চিপ নির্মাতা কোম্পানিগুলোর শেয়ার বিক্রি করেছেন।

এদিন স্পট মার্কেটে প্লাটিনাম ৫.১% বেড়ে প্রতি আউন্স ২ হাজার ১৮৯.৬৮ ডলার হয়েছে। আর প্যালাডিয়ামের দাম ৩.৬% বেড়ে ১ হাজার ৭০৫.৭১ ডলার হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!