• ঢাকা
  • রবিবার, ০৮ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঝিনাইদহে পেট্টোল পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত


ঝিনাইদহ প্রতিনিধি মার্চ ৮, ২০২৬, ১১:৫১ এএম
ঝিনাইদহে পেট্টোল পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত

ছবি : প্রতিনিধি

ঝিনাইদহ: ঝিনাইদহে পেট্টোল পাম্পে তেল নিতে এসে বাক-বিতন্ডার জেরে পিটুনিতে এক যুবক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় বোতলে তেল নিতে আসেন যুবক নিরব হোসেন। সেসময় পাম্পের কর্মচারীরা বোতলে তেল দিতে অপারগতা প্রকাশ করে। যুবক নিরব হোসেন পাশের পাম্পে চলে যায়। ফেরার পথে তাজ ফিলিং স্টেশনে অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া দেখে প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সাথে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে কর্মচারীরা লাঠি দিয়ে নিরবকে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় পাম্পের ৩ কর্মচারীকে আটক করেছে র‍্যাব।

নিহত নিরব কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর বিশ্বাসের ছেলে। সে ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশে ফাস্টফুডের ব্যবসা করেন।

নিহত নিরব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন।

পিএস

Wordbridge School
Link copied!