• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সেনবাগে মাটি কাটায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা 


নোয়াখালী প্রতিনিধি মার্চ ১২, ২০২৬, ০১:৩৯ পিএম
সেনবাগে মাটি কাটায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা 

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক চালকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানের খবর পেয়ে মাটি ব্যবসায়ীরা ভ্যাকু মেশিন ফেলে পালিয়ে যায়।

বৃহস্পতিবার গভীর রাতে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র নবীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বিচারে ফসলি জমির টপ সয়েল কেটে ইটভাটায় বিক্রি করে আসছিল। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকাবাসী তাদের নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নবীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় অভিযানের টের পেয়ে মাটি ব্যবসায়ীরা ভ্যাকু মেশিন ফেলে পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী লাইসেন্স ও ফিটনেসবিহীন পরিবেশদূষণকারী যানবাহন চালানোর দায়ে এক চালকের বিরুদ্ধে মামলা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, ফসলি জমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!