• ঢাকা
  • শনিবার, ১৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা


পাবনা প্রতিনিধি মার্চ ১৪, ২০২৬, ১২:০২ পিএম
অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

পাবনায় অবৈধভাবে তেল মজুত রাখার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম বাজার এবং চিনাখড়া বাজারে বাজার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

মাহমুদ হাসান রনি জানান, অভিযানকালে সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম বাজারে আজিমুদ্দীনের তেলের দোকানে অবৈধভাবে জ্বালানী তেল মজুত রাখার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিনে সুজানগর উপজেলার চিনাখড়া বাজারে মেসার্স মামুন মেশিনারীজ নামে একটি প্রতিষ্ঠানকে বেশি দামে জ্বালানী তেল বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অবৈধভাবে মজুত রাখা তেল জব্দ করে তা প্রকাশ্যে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। এ সময় অভিযানে সহায়তা করেন পাবনা জেলা পুলিশের একটি চৌকস টিম।

এম

Wordbridge School
Link copied!