• ঢাকা
  • শনিবার, ১৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৪, ২০২৬, ০১:২৭ পিএম
বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

ফাইল ছবি

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ মার্চ) ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

একজন কর্মকর্তা এএফপিকে বলেন, একটি ড্রোন সরাসরি দূতাবাস প্রাঙ্গণে আঘাত হেনেছে। আরেকটি নিরাপত্তা সূত্রও নিশ্চিত করেছে যে, কূটনৈতিক মিশনটিকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়।

একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরান-সমর্থিত দুই যোদ্ধা বিমান হামলায় নিহত হওয়ার কিছুক্ষণ পরই বাগদাদে এই ড্রোন হামলার ঘটনা ঘটে।

এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন সংলাপ চলে। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো ধরনের সমঝোতা ছাড়াই সেই সংলাপ শেষ হয়।

পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সময়ে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলও ইরানে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে আরেকটি সামরিক অভিযান শুরু করে।

এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ও দূতাবাসকে লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

এসআই

Wordbridge School
Link copied!