• ঢাকা
  • শনিবার, ১৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইরানের হামলায় ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৪, ২০২৬, ১০:২৭ এএম
ইরানের হামলায় ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধবিমান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার (১৩ মার্চ) এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের ওই বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়। তবে সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়নি। বর্তমানে ক্ষতিগ্রস্ত বিমানগুলো মেরামতের কাজ চলছে। এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এদিকে ইরানের উপকূলে খারগ দ্বীপে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। দ্বীপটি হরমুজ প্রণালির কাছে অবস্থিত।

স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে  দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউনাইটেড স্টেট সেন্ট্রাল কমান্ড (ইউএসসিসি) মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। এতে ইরানের ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত খারগ দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করার সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। তবে ইরান বা অন্য কেউ যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীন ও নিরাপদ পথ ব্যাহত করার চেষ্টা করে, তাহলে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

এম

Wordbridge School
Link copied!