• ঢাকা
  • সোমবার, ১৬ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খাল খনন কর্মসূচিতে দুর্নীতির সুযোগ নেই: অর্থমন্ত্রী


চট্টগ্রাম প্রতিনিধি মার্চ ১৬, ২০২৬, ০৪:৩৪ পিএম
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির সুযোগ নেই: অর্থমন্ত্রী

ছবি : প্রতিনিধি

চট্টগ্রাম: অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার খাল খনন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। এই প্রকল্পে দুর্নীতির স্থান নেই। সুযোগও নেই।

সোমবার (১৬ মার্চ) দুপুরে মিরসরাইয়ের বামনসুন্দর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে খাল খনন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে কৃষি ও মৎস খাতসহ নানাক্ষেত্রে উন্নয়ন হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়ও ভূমিকা রাখবে।

মন্ত্রী বলেন, খাল দখলে যত বড় শক্তিশালী দখলদার হোক, তাদের ছাড় দেয়া হবে না।

দেশব্যাপী নদী-নালা-খাল জলাধরা খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের উদ্যোগে মিরসরাইয়ের বামনসুন্দর এলাকার আলিরপোল এলাকা থেকে বানাতলী পর্যন্ত তিন কিলোমিটার এলাকা পুনঃখনন করা হবে। এতে করে সরাসরি উপকারভোগী হবেন সাধারণ কৃষক। কৃষিতে সেচ নিশ্চিত করা যাবে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে।

পিএস

Wordbridge School
Link copied!