• ঢাকা
  • সোমবার, ১৬ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পদত্যাগ করলেন ইউজিসির চেয়ারম্যান এসএমএ ফায়েজ


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৬, ২০২৬, ০১:৩২ পিএম
পদত্যাগ করলেন ইউজিসির চেয়ারম্যান এসএমএ ফায়েজ

ফাইল ছবি

ঢাকা: পদত্যাগ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। সোমবার (১৬ মার্চ) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠে। একই সঙ্গে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও পরিবর্তন আসতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ফায়েজকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সংস্থাটির শীর্ষ পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

সূত্রগুলো বলছে, ইউজিসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে সর্বমহলে প্রশংসিত। ইতোপূর্বে তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বয়সের ভারে ন্যূব্জ। যার ফলে বিশ্ববিদ্যালয়গুলোর তদারকিতে তিনি খুব একটা ভূমিকা রাখতে পারছেন না। এমনকি ইউজিসির অভ্যন্তরে নানা অনিয়ম হলেও সেগুলো সামলাতে ব্যর্থ হয়েছেন অধ্যাপক ফায়েজ।

পিএস

Wordbridge School
Link copied!