• ঢাকা
  • সোমবার, ১৬ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্কুলে ভর্তিতে লটারি থাকছে না


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৬, ২০২৬, ০৫:০০ পিএম
স্কুলে ভর্তিতে লটারি থাকছে না

ছবি : সংগৃহীত

ঢাকা: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন শিক্ষার্থীদের স্কুলে ভর্তিতে আর লটারি ব্যবস্থা থাকছে না।

সোমবার (১৬ মার্চ) বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, স্কুল ভর্তিতে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। এর ফলে ক্লাস ওয়ান থেকে লটারির মাধ্যমে আর ভর্তির সুযোগ থাকছে না।

পাশাপাশি এমন কোনো প্রতিযোগিতা আনবো না, যেন শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ হয়।

পিএস

Wordbridge School
Link copied!