ছবি : সংগৃহীত
ঢাকা: সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রায় সড়কে বিশৃঙ্খলা পাওয়া গেলে, দায়ীদের বিরুদ্ধে ঈদের পর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১৮ মার্চ) রাজধানীতে ঈদযাত্রার খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের কাছে এ আশ্বাস দেন তিনি।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ঈদযাত্রায় সড়কে বিশৃঙ্খলা ও অনিময়কারীদের বিরুদ্ধে ঈদের পর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় গাড়ির বিচ্ছিন্ন চাপ বাড়লেও তা নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করছে সরকার।
এর আগে সোমবার ঈদযাত্রায় যানবাহনে এবার বেশি ভাড়া নেওয়ার নজির নেই বলে জানান শেখ রবিউল আলম। ওইদিন তিনি বলেন, বরং কোনো কোনো রুটে ভাড়া কম নেওয়া হচ্ছে।
ঈদুল ফিতর উপলক্ষে এবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ১৭ থেকে ২৩ মার্চ। মঙ্গলবার ঈদের ছুটি শুরুর পর ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে পথে।
পিএস







































