• ঢাকা
  • শুক্রবার, ২০ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চুয়াডাঙ্গায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত 


চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি মার্চ ২০, ২০২৬, ১১:০৭ এএম
চুয়াডাঙ্গায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত 

ছবি : প্রতিনিধি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ছররা গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আজাদ হোসেন জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের বদর উদ্দিনের ছেলে।

জানা যায়, আজাদ হোসেনসহ ২-৩ জন মিলে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে মাদকদ্রব্য আনতে যাচ্ছিল। শূন্য রেখা দিয়ে সীমান্তের তারকাটা কেটে ভারতে প্রবেশের সময় দায়িত্বরত বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে সে শরীরের বিভিন্ন স্থানে গুলিবৃদ্ধ হয়ে আহত হয়। আহত অবস্থায় তাকে স্বজনরা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির কোন বক্তব্য পাওয়া যায়নি এ বিষয়ে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারেক জুনায়েদ জানান, বৃহস্পতিবার রাতে হাসপাতালে জরুরি বিভাগে শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাতের চিহ্ন নিয়ে আজাদ হোসেন নামের একজন ব্যক্তি আসেন। সীমান্তের ওপাস থেকে ছোড়া গুলিতে সে আহত হয়। চিকিৎসা দিয়ে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, আজাদ হোসেন নামের এক ব্যক্তির সীমান্ত এলাকায় ছররা গুলি লাগে বলে শুনেছি। তিনি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। সে এখন কোথায় আছে এ বিষয়ে আমার জানা নেই।

পিএস

Wordbridge School
Link copied!