• ঢাকা
  • শুক্রবার, ২০ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিরামপুরে সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপিত


দিনাজপুর প্রতিনিধি মার্চ ২০, ২০২৬, ০১:১০ পিএম
বিরামপুরে সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপিত

ছবি : প্রতিনিধি

দিনাজপুর: সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলার দুইটি ইউনিয়নে ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২০ মার্চ) সকাল ৮ টায় উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়া বাজার নরুল হুদা দাখিলি মাদ্রাসা এবং জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি-মির্জাপুর জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজে ইমামতি করেন মুফতি আল আমিন। উপজেলার প্রায় ১০টি গ্রামের নারী পুরুষসহ শতাধিক মুসল্লি রিক্সা-ভ্যানযোগে ও পায়ে হেঁটে এ দুটি ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

নামাজে অংশ নেয়া মুসল্লিরা জানায়, ২০০৭ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে তারা ঈদ উদযাপন করে আসছেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন মুসলমানদের একটি অংশ।

পিএস

Wordbridge School
Link copied!