ফাইল ছবি
ঢাকা: দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে সারাদেশে আগামীকাল শনিবার (২১ মার্চ) পালিত হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। তবে উৎসবের এই দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২০ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা।
শাহানাজ সুলতানা বলেন, ঈদের দিন সারাদেশে বৃষ্টির সম্ভবনা রয়েছে। কোথাও হয়তো কম হবে আবার কোথায় বেশি তবে সারাদেশেই বৃষ্টির সম্ভবনা আছে। এছাড়াও এই বৃষ্টির সাধারণত ১ ঘণ্টার বেশি সময় স্থায়ী হবে না।
তিনি আরও বলেন, ঈদের দিন রাজধানী ঢাকাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিং, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথায় কোথায় বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ শুক্রবারও (২০ মার্চ) দেশের বিভিন্ন স্থানে বজ্র ও শিলা বৃষ্টি হতে পারে। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পিএস







































