• ঢাকা
  • রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

২৫ কেজির কাতলের দাম ৪২ হাজার টাকা


রাজবাড়ী প্রতিনিধি এপ্রিল ১৯, ২০২৬, ০৭:৫২ পিএম
২৫ কেজির কাতলের দাম ৪২ হাজার টাকা

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে ২৫ কেজি ওজনের একটি কাতল মাছ ৪২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। রোববার সকালে দৌলতদিয়ার রেজাউল মণ্ডলের আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।

আড়ত সূত্র জানায়, শনিবার গভীর রাতে ঠান্ডু হালদার ও তার সহযোগীরা পদ্মা নদীতে জাল ফেললে ভোরে বিশাল আকৃতির এই কাতল মাছটি ধরা পড়ে। পরে বিক্রির জন্য মাছটি আড়তে আনা হলে ওজন করে দেখা যায়, এর ওজন ২৫ কেজি। বড় আকারের মাছটি দেখতে স্থানীয়দের মধ্যে ভিড় জমে।

নিলামে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ।

সম্রাট শাজাহান শেখ জানান, নিলামে মাছটি কেনার পর এখন তা সামান্য লাভে বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। দ্রুতই মাছটি বিক্রি হবে বলে তিনি আশা করছেন।

এসএইচ 

Link copied!