ছবি: প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার হদুয়া বৈশাখিয়া কামিল মাদ্রাসার অধীন হদুয়া আইডিয়াল একাডেমিতে ২০২৫ সালের ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার সকালে মাদ্রাসার সেমিনার কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হদুয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ হোসাইন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে পীর সাহেব বলেন, নির্ধারিত পাঠ্যক্রমের সঠিক বাস্তবায়ন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের নিয়মিত প্রস্তুতির ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। একই সঙ্গে তিনি অভিভাবকদের সহযোগিতার কথাও উল্লেখ করেন।
অভিভাবকেরা জানান, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও শিক্ষার্থীদের প্রতি যত্নশীল আচরণের কারণেই তারা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ভবিষ্যতে আদর্শ ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এসএইচ







































