• ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জামিনের পর নতুন মামলায় শ্যোন অ্যারেস্ট সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী 


রাজবাড়ী প্রতিনিধি জুন ১৯, ২০২৬, ১০:০৫ এএম
জামিনের পর নতুন মামলায় শ্যোন অ্যারেস্ট সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী 

ফাইল ছবি

দীর্ঘ প্রায় দেড় বছর পর হাইকোর্ট থেকে জামিন লাভ করলেও কারামুক্ত হতে পারেননি সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী। বৃহস্পতিবার দুপুরে অপর একটি পৃথক মামলায় আদালত তাঁর শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার দেখানো) মঞ্জুর করায় তাঁকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

কাজী কেরামত আলীর আইনজীবীরা জানান, ২০২৪ সালের ৩০ আগস্ট দায়ের করা জিআর ৩৩২/২৪ নম্বর মামলার ২ নম্বর আসামি হিসেবে ২০২৫ সালের ৭ এপ্রিল রাজধানী ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দায়ের হওয়া জিআর ৩৩৪/২৪ নম্বর মামলাতেও তাঁকে আসামি দেখিয়ে গ্রেপ্তার করা হয়।

আইনজীবীরা আরও জানান, জিআর ৩৩৪/২৪ মামলায় ২০prev সালের ১৭ নভেম্বর এবং জিআর ৩৩২/২৪ মামলায় গত ৪ জুন হাইকোর্ট থেকে জামিন লাভ করেন কাজী কেরামত আলী। এসব মামলায় জামিন পাওয়ার পর গত ৯ জুন তাঁর কারামুক্ত হওয়ার কথা ছিল। তবে ওই দিনই পুলিশ তাঁকে অপর একটি মামলায় (জিআর ৩৬৫/২৪) শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে। বৃহস্পতিবার রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করলে পুনরায় কাজী কেরামত আলীকে কারাগারে পাঠানো হয়।

এদিকে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী ও সাবেক পিপি উজির আলী শেখ, সাবেক জিপি মো. আনোয়ার হোসেন, সাবেক এপিপি মো. রফিকুল ইসলাম, সাবেক জিপি শফিকুল আজম মামুন, মো. শফিকুল হোসেন ও আশরাফুল ইসলাম আশা বলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলী একজন বিনয়ী ও সাদামাটা রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছয়বার জাতীয় সংসদ সদস্য ছিলেন এবং তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী গ্রুপ লালন-পালনের কোনো অভিযোগ নেই। তাঁদের দাবি, যেসব মামলায় তাঁকে আসামি করা হয়েছে, সেগুলো জামিনযোগ্য। তা ছাড়া ওই সব ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততাও নেই।

আইনজীবীরা আরও জানান, বর্তমানে ৭৫ বছর বয়সী কাজী কেরামত আলী শারীরিকভাবে অসুস্থ। হাসপাতালে ভর্তি রেখে তাঁর জরুরি চিকিৎসা সেবা প্রদান করা অত্যন্ত প্রয়োজন।

এসএইচ 

Link copied!