• ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘আপনি সেই মাল’ ওসির অডিও ভাইরাল


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি জুন ১৯, ২০২৬, ০৫:০৩ পিএম
‘আপনি সেই মাল’ ওসির অডিও ভাইরাল

ছবি : প্রতিনিধি

পাথরঘাটা:-পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামের বিরুদ্ধে মামলার বাদী ফাতিমা জামাদ্দার অর্পার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অর্পার অভিযোগ, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলা নিতে থানায় গেলে ওসি তাকে উদ্দেশ করে “আপনি সেই মাল?” ইবলিশ বলে মন্তব্য করেন। পরে মামলার বিষয়ে জানতে ওসির সরকারি নম্বরে যোগাযোগ না পেয়ে ব্যক্তিগত নম্বরে ফোন দিলে সেখানেও তিনি অপমানজনক আচরণের শিকার হন। ওই ফোনালাপের একটি অডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এদিকে বৃহস্পতিবার থানায় যাওয়ার পথে মামলার প্রধান আসামি বাদশা আকনের লোকজন তার ওপর হামলা চালিয়ে একটি ঘরে আটকে রাখে বলে অভিযোগ করেন অর্পা। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মোহাম্মদ শাহেদ চৌধুরী হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে বাদীকে উদ্ধার করা হয়েছে। ওসির বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে ওসি মোহাম্মদ এনামের সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পিএস

Link copied!