• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পারল না বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়


ক্রীড়া ডেস্ক জুন ১৯, ২০২৬, ০৫:৫৬ পিএম
পারল না বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

ছবি : সংগৃহীত

ঢাকা: দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া ১৯৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান করে বাংলাদেশ। এতে করে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ৭ রানে হেরে যায় বাংলাদেশ। আর সিরিজ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া।

অষ্ট্রেলিয়ার দেয়া ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাইফ, ইমন এবং হৃদয়ের লড়াকু ইনিংসে আশা জাগিয়ে হারলো বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৯ রানে থেমে যায় টাইগাররা। 

চট্টগ্রামে টস জিতে ব্যাট করতে নামা অজিরা ৫ উইকেটে ১৯৬ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করেছেন দুই ওপেনার তানজিদ হাসান এবং সাইফ হাসান। তিন ওভারে স্কোর বোর্ডে ৪২ রান তুলেছেন দুই ওপেনার।
 
ম্যাচে প্রথম ওভারে বল হাতে নিয়েই তামিমের উইকেট তুলে নিয়েছেন ম্যাট রেনশ। আউটের আগে ১৫ বলে ৩০ রানের ইনিংস খেলেন তামিম।

এছাড়া তানজিদ হাসান ৩০, সৌম্য সরকার ১৫, পারভেজ হোসাইন ৩৬, তাওহিদ হৃদয় ৩৫, শামীম হোসাইন ৭ এবং আব্দুল গফফার ১৩ রান করেন।

পিএস

Link copied!