• ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার


রাজবাড়ী প্রতিনিধি জুন ১৯, ২০২৬, ০৬:৪৯ পিএম
রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

রাজবাড়ী: রাজবাড়ীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ওয়াহিদুজ্জামান (৬০) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) বেলা ১১টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমামের ফরিদপুর জেলার ভাঙ্গা থানার চান্দ্রা বাজার ইউনিয়নের সিংগারডাক গ্রামের আজিজ চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি রাজবাড়ী পৌর শহরের চরলক্ষীপুর তালতলা এলাকায় শ্বশুর বাড়িতে থাকেন। তিনি ৩ মাস ধরে বাগামার হোসেন জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিন সকালে মসজিদে বাচ্চারা আরবি পড়তে আসে। শুক্রবার সকালেও বাচ্চারা আরবি পড়তে মসজিদে আসে। এক পর্যায়ে ৭ বছরের এক শিশুকে মসজিদের ভেতর আটকে রেখে অশোভন আচরণ করেন ইমাম। পরে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারকে জানালে ঘটনাটি জানাজানি হয়। পরে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি স্বীকার করেন। পরে তাকে আটকে রেখে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা আরও জানান,  গ্রেপ্তার ইমামের বিরুদ্ধে এর আগেও একাধিকবার এই অভিযোগ পাওয়া যায়। কিন্তু বিষয়টি তেমন গুরুত্ব দেওয়া হয়নি। এই ঘটনার উপযুক্ত শাস্তি দাবি করেন তারা।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

পিএস

Link copied!