• ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু


টাঙ্গাইল প্রতিনিধি জুন ২০, ২০২৬, ১২:২৮ পিএম
টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

ফাইল ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত টয়লেটের কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। 

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকির জলই নামক স্থানে ঘটনাটি ঘটে। স্থানীয়দের ধারণা, কূপের ভেতর জমে থাকা বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে তারা মারা যেতে পারেন। 

মারা যাওয়ারা হলেন- জলই গ্রামের বাবুল হাদিমা, তার ছেলে নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক।

 

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। 

এলাকাবাসী জানান, টেলকি জলই এলাকায় আজ সকালে পরিত্যক্ত কূপে একটি ছাগল পড়ে যায়। প্রথমে গ্রাবিয়েল নকরেক ছাগল উদ্ধার করতে কূপে নামেন। তার সাড়াশব্দ না পেয়ে একে একে আরো তিনজন কূপে প্রবেশ করেন। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন।

এসআই

Link copied!