ছবি : প্রতিনিধি
নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১১। শুক্রবার (২১ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১'র অপস্ অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রীজের পশ্চিম পাশে ঝোঁপের ভিতর হতে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি এবং ১টি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১'র সদস্যরা সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রীজের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে উক্ত ছিনতাই ও মাদকের স্পট হতে কয়েকজন লোক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশী করে ঝোপ হতে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
র্যাব-১১ আরো জানায়, উদ্ধারকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১১'র অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহনে র্যাব-১১'র অভিযান অব্যাহত থাকবে।
পিএস







































