• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিসিজেএসএস ও ইউপিডিএফের আধিপত্যের লড়াইয়ে শিশু গুলিবিদ্ধ


রাঙামাটি প্রতিনিধি সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০২:৪৯ পিএম
পিসিজেএসএস ও ইউপিডিএফের আধিপত্যের লড়াইয়ে শিশু গুলিবিদ্ধ

ফাইল ছবি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-সন্তু লারমা) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) আধিপত্য বিস্তারের লড়াইয়ে সঞ্জিতা ত্রিপুরা (৯) নামের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার সকালে সাজেকের চাইল্যাতলী এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে দুটি পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় এক শিশুর বাম হাতে গুলি লাগে। পরে অস্ত্রোপচার করে তার হাত থেকে গুলিটি বের করা হয়েছে। শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে বলে জানান তিনি।

এসএইচ 

Link copied!