• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাজেকে দুই গ্রুপের লড়াইয়ে শিশু গুলিবিদ্ধ


রাঙামাটি প্রতিনিধি সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৪:২২ পিএম
সাজেকে দুই গ্রুপের লড়াইয়ে শিশু গুলিবিদ্ধ

ছবি : প্রতিনিধি

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সাথে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের আধিপত্য লড়াইয়ে সঞ্জিতা ত্রিপুরা ( ৯) নামের এক কন্যা শিশু গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে  সাজেকের চাইল্যাতলী এলাকায় দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজেক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে দুটি পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এসময় এক শিশুর বাম হাতে গুলি লাগে। শিশুর হাত থেকে গুলিটি বের করা হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে বলে জানা তিনি।

পিএস

Link copied!