• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সেপ্টেম্বরের ২৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছে ৩১ হাজার কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৭:৫১ পিএম
সেপ্টেম্বরের ২৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছে ৩১ হাজার কোটি টাকা

ফাইল ছবি

ঢাকা: প্রবাসীরা চলতি সেপ্টেম্বর মাসের ২৮ দিনে দেশে ২৫৩ কোটি ২০ লাখ ডলার পাঠিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩১ হাজার ৮০ কোটি টাকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরের ২৮ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ২৪৬ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে চলতি সেপ্টেম্বর মাসের ২৮ দিনে আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেশি প্রবাসী আয় অর্জিত হয়েছে।
 
এদিকে, চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ের ধারায় ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দুই মাস ২৮ দিনে মোট ৮৩৫ কোটি ৭০ লাখ ডলার প্রবাসী আয় দেশে এসেছে।

আগের অর্থবছরের ঠিক একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৭৩৬ কোটি ৫০ লাখ ডলার। সেই হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের এই সময়ে ১৩ দশমিক ৫ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছে।

পিএস

Link copied!